রাতের আঁধারে ৩৫২ মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা
লালমনিরহাটের কালীগঞ্জে রাতের আঁধারে ৩৫২টি মাল্টা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ জুলাই) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মমিনুর রহমান।
জানা গেছে, গত কয়েক বছর আগে বাগান মালিক মমিনুর রহমান লিজকৃত প্রায় ৬ বিঘা জমিতে মাল্টা, কমলা ও পেঁপে গাছ লাগান। সোমবার রাতে ৩৫২টি মাল্টা গাছ কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঋণের টাকায় লাগানো বাগান এভাবে ধ্বংস হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক মমিনুর রহমান।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক মমিনুর রহমান বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কিভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।
মমিনুর রহমানের বাবা নুরুল হক জানান, এই বাগানের মাল্টা গাছের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ৮ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আর কয়েক দিনের মধ্যে গাছ গুলোতে মাল্টা ধরত।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied