কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন
গত ২ জুলাই দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপির দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজলের নেতৃত্বে একদল অস্ত্রধারী কর্তৃক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবদল স্থায়ীভাবে মাহমুদুল হাসান সজলকে বহিষ্কার করে বিবৃতি দেয়। একই ঘটনায় পরদিন ৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এ ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে বিবৃতি দেয়।
বিষয়টি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নজরে আসার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মো. আব্দুল হামিদ লাবলু বলেন, গত শনিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার সিরাজ ম্যানসনের সামনের রাস্তায় শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল ও দলবল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মাসুদ রানার ওপর। এ সময় অস্ত্রধারীরা এলোপাতাড়ি কুপিয়ে মাসুদ রানাকে রাস্তায় ফেলে চলে যায়, যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অথচ প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে অপকৌশলের আশ্রয় নিয়ে এর দোষ আওয়ামী লীগের ওপর চাপানো হয়।
বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মিথ্যাচারের মাধ্যমে তাদের অপকর্মের দায় আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। শাহজাদপুরে এই বর্বরোচিত ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, সহ-সভাপতি স্বপন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, দফতর সম্পাদক আবুল হাশেম, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, সহ-দফতর সম্পাদক আলতাব হোসেন শাহান, সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ রাসেল শেখ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন