সৌদি পৌঁছেছেন ৬০ হাজার ১৪৬ হজযাত্রী, আরো একজনের মৃত্যু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।
এদিকে, সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। মঙ্গলবার (৫ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। তিনি মারা গেছেন ৪ জুলাই জুন, মক্কায়। আব্দুল মোত্তালিব নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BT0686710।
এখন পর্যন্ত মারা যাওয়া ১৩ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২ জন।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।
জামান / জামান
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম