ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২১ ফেরি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১০:৯

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যানবাহনের চাপ কমেছে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায়।তাই এবার ঈদযাত্রায় স্বস্তি ফিরবে ঘরমুখো মানুষের। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নৌরুট ব্যবহার করে মানুষ বাড়ি ও কর্মস্থলে ফিরতে পারবেন। ঈদ উপলক্ষে এ নৌরুটে চলবে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের আরেকটি মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। এই নৌরুট দিয়ে আগে প্রতিদিন ৭-৮ হাজার যানবাহন ও কয়েক হাজার যাত্রী পারাপার হতো। তখন প্রতিদিনই ঘাট এলাকায় দীর্ঘ যানজট লেগে থাকত। এমনকি গত বছরগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। ফেরি পার হতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে যানবাহন আটকে থাকত। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পাল্টে গেছে ঘাটের চিত্র। এখন যানবাহনগুলোকে আর ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে। ফলে সুফল পেতে শুরু করেছেন এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী মানুষ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে এবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করবে ২১টি ফেরি ও ২২টি ছোট-বড় লঞ্চ। প্রয়োজনে আরো একটি ফেরি বাড়ানো হবে। মূলত ঈদযাত্রায় যেন কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ জানান, ঈদের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২১টি ফেরি। বর্তমানে প্রতিদিন ১৭-১৮টি করে ফেরি চলছে। বাকি ফেরিগুলো মেরামতে রয়েছে। ঈদের আগেই তা বহরে যুক্ত হবে। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ কম। তাই এবার কোনো ভোগান্তি ছাড়াই ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারবেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট ব্যবস্থাপনা প্রস্তুতি সভায় গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারীরা যাতে কোনো ভোগান্তির শিকার না হন, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। নৌরুটে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি থাকবে। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না। ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত