ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ১২ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১২:১৬
মানিকগঞ্জে ১২ লাখ টাকা মূল্যের ১২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
গ্রেফতাররা হলো- সদর উপজেলার মানরা এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ওরফে কালু (৪৪) এবং মৃত হাসেমের ছেলে মো. সালাম (৪২)।
 
ডিবি ইনচার্জ জানান, গোপন সংবাদে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বান্দুটিয়া এলাকা থেকে মাদক কারবারি মোহাম্মদ আলী ওরফে কালু এবং মো. সালামকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা মূল্যের ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১নং আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২