ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে প্লট জালিয়াত চক্রের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ২:২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর আবাসিক একালায় জমির প্লট জালিয়াত চক্রের শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পূর্বাচল নতুন শহর আবাসিক একালায় জমির প্লট নিয়ে জালিয়াত চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। তারা নানা সময়ে নানা ব্যক্তিকে জমি বিক্রি প্রসঙ্গে ঠকিয়ে আসছে। কখনও জমি দেখিয়ে টাকা আত্মসাৎ আবার কখনও একই জমি একাধিক ব্যক্তির কাছে বায়না করাসহ নানাভাবে প্রতারণা করে যাচ্ছে। বুধবার (৬ জুলাই) দুপুরে পূর্বাচল নতুন শহর আবাসিক একালার ২০নং সেক্টর এলাকায় ওই সব প্রতারকের শাস্তির দাবিতে এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসী। 

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, প্রতারক চক্রের অন্যতম সদস্য উপজেলার গোবিন্দপুর এলাকার সালাহ উদ্দিন। প্রতারক সালাহ উদ্দিন পূর্বাচলের সেক্টর-২০, রোড- ৪০১/বি, ০৯, ১১, ১২, ১৪নং প্লট বিক্রির কথা বলে আব্দুল আজিজ এবং মো. আব্দুল আলিমের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেন। সে মোতাবেক বিক্রয় বাবদ টাকা গ্রহণ করে বায়না স্ট্যাম্প দলিল মূলে সালাউদ্দিন রাজউকের নকশা অনুমোদনসহ ক্রেতাদের প্লটের দখল বুঝিয়ে দেন। জমি রেজিস্ট্রি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জমি বাবদ আব্দুল আজিজ ও আব্দুল আলিমের নিকট থেকে পর্যায়ক্রমে ব্যাংক চেক, ব্যাংক ডিপোজিট, পে অর্ডারের মাধ্যমে এবং নগদ ৭ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার  টাকা  গ্রহণ করেন। পরে প্লট ক্রেতারা ১ কোটি ৭০ লাখ  টাকা খরচ করে ভবন নির্মাণ করে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সর্বমোট ৯ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় করার পর সালাউদ্দিন জমি রেজিস্ট্রি করে দেয়ার পরিবর্তে ওই জমি থেকে ক্রেতাদের উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে। 

শুধু তাই নয়, সালাহ উদ্দিন প্রতারণা করার উদ্দেশ্যে জমি বিক্রির চুক্তিপত্রে নিজের শাশুরির ভুল এনআইডি কার্ড নম্বর লিখিয়েছে। জমি বিক্রি বাবদ টাকা গ্রহণের পর আত্মসাৎ করার উদ্দেশ্যে বিদেশে আত্মগোপনে ছিল। কিন্তু বর্তমানে দেশে এসে আব্দুল আজিজ ও তার ভাই আব্দুল আলিমকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, যেন প্লটের দখল ছেড়ে দেয়। প্রতারণার মাধ্যমে এসব প্লটের বায়না বাবদ একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে। এরপরও থেকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীসহ কর্তৃপক্ষকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় এলাকার নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছে। প্রতারকচক্রের বিরুদ্ধে শাস্তির দাবি জানান উপস্থিত বক্তারা। 

এ বিষয়ে অভিযুক্ত সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের