আবারো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল রাবি ছাত্রের
টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আবরার রহমান স্পর্শ (১৭) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আশিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার কিসামত ধনবাড়ীর নবাববাড়ীর কাছে ধোপাবাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবরার রহমান স্পর্শ মধুপুর পৌর এলাকার মিজান স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। আহত বন্ধু আশিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, বন্ধু আশিকের সঙ্গে রাত সাড়ে ১০টার দিকে মধুপুরের গরম বাজার দিয়ে ধনবাড়ী যাচ্ছিলেন তারা। ধনবাড়ী পৌর শহরের প্রবেশমুখে ধোপাবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্পর্শকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied