ঠিকাদারের কাজে গ্রামবাসী ক্ষুব্ধ
সদ্য হওয়া রাস্তায় আঙ্গুলের চাপে উঠছে পাথর!
জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তা হওয়ার প্রায় ৪ দিনের মাথায় আঙ্গুলের চাপে পিচ ও পাথর ওঠে যাওয়ার অভিযোগ ওঠেছে। নিম্নমাণের কাজ হওয়ায় ঠিকাদারের উপর ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনাটি উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের। রাস্তার কাজটি চলছে উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার সীমান্ত ফুলদিঘী বাজার পর্যন্ত। রাস্তাটির ১৯২৩ মিটার কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ৮০৫ টাকা। রাস্তার কাজটি করছে বগুড়ার মেসার্স রবি এন্ড ব্রাদার্স নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগের ভিত্তিতে বুধবার সরোজমিন দেখা যায়, হাত ও পায়ের আঙ্গুল দ্বারা চাপ দিলেই ওঠে যাচ্ছে রাস্তার পাথর। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের এ কাজ হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী ও নিয়মিত চলাচলকারীরা। স্থানীয়দের ধারণা অল্পদিনেই রাস্তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনধিরা একাধিকবার মৌখিক অভিযোগ করলেও কোন লাভ হয়নি। সংবাদ সংগ্রহকালে নিম্নমাণের কাজ হয়ছে এমন অভিযোগ করে রাস্তায় চলাচলকারী অনেক পথচারি ও চালকদের ঠিকাদারকে বকাবকি করতেও দেখা গেছে।
নিম্নমাণের কাজের অভিযোগ পেয়ে রাস্তার কাজটি পরিদর্শণ করেন জয়পুরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন, আক্কেলপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্তা রাকিব হাসান, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এসময় ঠিকাদারের উপস্থিতিতে গ্রামবাসীরা একত্রিত হয়ে নিম্নমাণের কাজ হচ্ছে এমন অভিযোগ করেন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিকট।
ওই ট্রাক চালক মজনু বলেন,‘ রাস্তার কাজ খুবই খারাপ হয়েছে। রাস্তা বেশিদিন টিকবেনা। এখনই পিচি ও পাথর ওঠে যাচ্ছে। ’
৬৫ বছর বয়সী এক বৃদ্ধ বলেন,‘ আমাদের এলাকায় এর আগে কখনো এত খারাপ কাজ হয়নি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা ছোট হলেও হবে, কিন্তু আমাদের গ্রামবাসীর দাবি রাস্তার কাজ ভাল করে দিতে হবে।’
গোপিনাথপুর ইউপি সদস্য লিটন জোয়াদ্দার জানান,‘ আমাদের এলাকায় চলমান রাস্তার কাজটি খুবই নিম্নমাণের হচ্ছে। ঠিকাদার কাজে ফাঁকি দিচ্ছে। পা দিয়ে চাপ দিলেও রাস্তার পাথর ওঠে যাচ্ছে। ঠিকাদারকে এ বিষয়ে অবগত করলেও তিনি কর্ণপাত করছেন না। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি। এ কারণে ঠিকাদার আমাকে ফোনে বলেন আমি কারো পরোয়া করিনা। ’
তবে জনসম্মুখে কর্তাদের কাজের মাণ ঠিক আছে এমটি বুঝাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে ঠিকাদারকে। তবে সংবাদ সংগ্রহকারীদের সাথে অভিযোগের বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন ঠিকাদার।
অভিযোগের ভিত্তিতে পরিদর্শন শেষে সরোজমিনেই রাস্তার কাজে হওয়া ত্রুটিগুলো সংশোধন করতে সংশিষ্টদের নির্দেশনা দিয়েছেন জয়পুরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়