ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে কথিত সোর্স পরিচয়ধারী শফিকুল ইসলাম ভৈরব মাধ্যমে সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২১ বিকাল ৭:৮

চোর না শোনে ধর্মের কাহিনী, চোর চুরি করলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে সাঁজা দিলেও জেল থেকে বের হয়ে সেই তার পূর্বের চরিত্রে ফিরে যাওয়ার প্রবণতা লক্ষ্যে করা গেছে। আবার কিছু কিছু চোর সীমান্ত বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কিংবা ম্যানেজ করে দেদার চালিয়ে যাচ্ছে বোংগার মালামালের অবাধ ব্যবসা, আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হোক আর ম্যানেজ করেই হোক। তেমন একটি চোরাচালানির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে সীমান্তবর্তী মেঘালয়ের পাদদেশে অবস্থিত সীমান্তের ওপার ভারত থেকে চোরাই পথে দেশের ভেতরে নিয়ে আসা ভারতীয় চোরাই কয়লার পাশাপাশি মদ, গাঁজা, হেরোইন, ইয়াবার মতো মরণনাশক ট্যাবলেট। পাহাড়ের পাদদেশে অবস্থিত তাহিরপুরের যাদুটাকার অপার লীলাভূমিঘে‍ঁষা উপজেলার সীমান্তবর্তী কথিত বিজিবির সোর্স পরিচয়ধারী মো. শফিকুল ইসলাম ভৈরব, মো. খোকন মিয়া ও শহীদুল্লাহর নেতৃত্বে এই চোরাকারবারি চক্র এবং এ চক্রের মূল হোতা তারা।  

চোরাকারবারীরা সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সোর্সরা প্রতি রাতের আধাঁরে ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচাঁরের পাশাপাশি বিদেশী মদ,গাঁজা হিরোইন ও ইয়াবার মতো মরণ নাশক ট্যাবলেট দেশের ভেতরে নিয়ে এসে তাদের চোরাচক্রের সিন্ডিকেটের মাধ্যমে তা সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি দেশের বাহিরের জেলাগুলোতে তারা বিক্রি করে আঙ্গুল ফুলে গলাগাছ বনে গেলেও দেখার যেন কেউ নেই।  স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,চোরা কারবারীর মূল হোতা শফিকুল ইসলাম ভৈরব(৩৮) তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও(সংসারপাড়) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় আইন শৃংখলা বাহিনীর সাথে সখ্যতা গড়ে তুলে প্রতিরাতেই ভারত থেকে নিয়ে আসছেন চোরাই কয়লা আর মরণ নাশক ইয়াবা ও হিরোইনের চালান। অপর চোরা কারবারী হলেন মো. খোকন মিয়া। তিনিও একই ইউনিয়নের লালঘাট গুচ্ছ গ্রামের  মো. লাল হোসেনের ছেলে ও শহীদুল্লাহ লালঘাটের বাসিন্দা। তাদের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ার কারণে ক্ষমতার দাপটে স্থানীয় নিরীহ লোকজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে চালিয়ে যাচ্ছে এসব অবৈধ ব্যবসা। তাদের ভয়ে কেহ মুখ খুলে বলতে ও সাহস পাচ্ছেন না। এই অবৈধ ব্যবসার ফলে এলাকার যুব সমাজ ও মাদকাসক্ত করে বিপদগামি হচ্ছেন। এসব পাচারকৃত কয়লা থেকে সোর্স পরিচয়ধারীরা নামে-বেনামে চাঁদা উত্তোলন করছে এমন অভিযোগ নিয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে, এতে বিজিবির নিয়মিত টহল ও অভিযানে প্রায় সময়েই পাচারকৃত মালামাল জব্দ করছে ,কিন্তু অনেক সময়েই ধরাছোঁয়ার বাহিরে রয়েছে এসব চোরাকারবারি ও কথিত সোর্স পরিচয়ধারী শফিকুল, খোকন ও শহীদুল্লাহ সহ তাদের সহযোগিরা। যার কারণেই চোরাকারবারি ও সোর্সদের দাপট দিনদিন আরো বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

স্থানীরা জানায়, উপজেলা সীমান্তের চোরাচালানের ঘাঁটি হিসাবে পরিচিত উপজেলার চারাগাঁও সীমান্ত। এই সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারত থেকে প্রতিরাতেই আসছে লক্ষ লক্ষ টাকার চোরাই কয়লা,বিদেশী মদ,গাঁজা হিরোইন ও ইয়াবার মোত মরণ নাশক ট্যাবলেট। আর এসব রাতের আধাঁরে পাচাঁর করছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের লাল হোসেন এর ছেলে খোকন, একই গ্রামের আলীনুর মিয়ার ছেলে হারুন, মৃত আব্দুল মুতালিব মিয়ার ছেলে শহিদুল, কালা ফকির এর ছেলে রমজান, একই এলাকার বাঁশতলা গ্রামের মৃত আব্দুল হেলিম মিয়ার ছেলে কুদ্দুস মিয়া। তারা প্রতিদিন সকালে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে ভারত সীমান্তের ভেতর থেকে কয়লা উত্তোলন করে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কাটা তারের বেড়ার পাশে জঙ্গলে ভিতরে মজুত করে রাতে এবং সন্ধ্যা হলেই কয়লা জঙ্গল থেকে বাহির করে সীমান্ত পারাপার করে, সংসার হাওরে রাখা স্টীলবডি নৌকা বুঝাই করে পাটলাই নদী দিয়ে কলমাকান্দা, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে। এতে চোরাচালানিদের প্রতিটন কয়লা পাচাঁর করতে, চোরাচালানের নেপথ্যের কাড়িগর কথিত সোর্স পরিচয়ধারী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও (সংসার পাড়) গ্রামের মৃত মকবুল হোসের এর ছেলে শফিকুল ইসলাম ওরফে (ভৈরব) কে দিতে হয় দুই হাজার থেকে তিন হাজার টাকা।

এ ব্যাপারে স্থানীয় একাধিক লোক জানান, প্রতি রাতেই চোরাই কয়লা পাচার করা হচ্ছে। শফিকুল ইসলাম (ভৈরব) বিজিবি ও জেলার উপজেলার সাংবাদিককে টাকা দিতে হয় বলে তিনি টাকা নিচ্ছেন।

এ ব্যাপারে চোরাকারবারি গ্যাং লিডার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের লাল হোসেন এর ছেলে খোকন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সুযোগ বুঝে ভারত হতে কয়লা আনি এতে শফিকুল ইসলাম ভৈরব কে টাকা দেই। কিভাবে কত করে দেন এবং তিনি কার কথা বলে টাকা নেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, তিনি অনেকের কথা বলেন আমরা এতো কিছু জানতে চাইনা।

তবে এ বিষয়ে শফিকুল ইসলাম ওরফে (ভৈরব)এর সাথে মোঠোফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, একসময় আমি বিজিবি ও সাংবাদিকদের সোর্স হয়ে কাজ করতাম এখন করিনা, কিছু ছুটকা সাংবাদিক আছে তাদের টাকা দেই না এ জন্য এসব বলে, এছাড়াও তিনি আর বলেন, বর্ডার দিয়ে এখন আর আগের মতো চোরাই পথে মালামাল নামে না মাঝেমধ্যে নামলেও বিজিবির অজান্তেই নামে।

এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান এই চোরাকারবারী শফিকুল ইসলাম ভৈরব ও তার সহযোগিদের ধরে বিজিবির সদস্যরা সার্বক্ষনিক বর্ডারে দায়িত্ব পালন করছে। কোন সন্ধান ফেলে তাদের জানালে তারা ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান।  এই নম্বরটি উনার (০১৭৬৯৬১৩১২৬) ।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তসলিম এহসান পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান হলে সুনির্দিষ্ট তথ্যদিন, এর সাথে জড়িতদের হাতেনাতে ধরে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন