ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে কোরবানির পশুর হাটে ক্রেতা কম, দাম বেশি


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ২:৩

আর দুদিন পরেই কোরবানির ঈদ। তবুও পিরোজপুরের নাজিরপুরের সর্ববৃহৎ দীঘিরজান, পাঁচপাড়া পশুর হাট এখনো জমে ওঠেনি। উপজেলায় চাহিদার তুলনায় কম পশু থাকায় এবার দামও বেশ চড়া, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু পালনে খরচ বেড়েছে। তবে হাটে ক্রেতা কম থাকায় হতাশ বিক্রেতারা।

এদিকে দাম বেশি হওয়ায় ক্রেতারা আরো অপেক্ষা করবেন। পছন্দের পশু ক্রয় করতে তারা বিভিন্ন হাট ঘুরে দেখছেন। নাজিরপুরের হাটগুলোতে বিপুল সংখ্যক পশু এলেও ক্রেতা কম, দাম নিয়ে ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। কোরবানিকে ঘিরেই উপজেলার খামারিরা বিদেশি জাতের গরুসহ এবারো দেশি জাতের প্রচুর গরু লালন-পালন করেছেন। প্রাকৃতিক খাদ্য দিয়েই অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান, আমেরিকার ব্রাহমা ক্রস, ভারতীয় শাহিওয়াল, নেপালের গিরসহ দেশীয় জাতের গরু-ছাগল পালন করে এখন ভালো দামের প্রত্যাশা করছেন খামারিরা।

প্রতি বছরই ঈদ এলে গরু বিক্রি করে বাড়তি আয় করেন তারা। ছোট-বড় খামারের পাশাপাশি ঈদকে সামনে রেখে ৪ মাস ধরে অনেকেই গরু মোটাতাজা করে থাকেন। চলতি বছর পশুখাদ্যের দাম ও শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পশু-পালন খরচও বেড়েছে কয়েকগুণ। এতে কোরবানির পশুর দাম গত বছরের চেয়ে বেশি। এরই মধ্যে খামার ও হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। হাটে পশুর আমদানি বেশি হলেও ক্রেতার সংখ্যা কম। রাজধানীসহ বিভিন্ন জেলায় বসবাসরত উপজেলার স্থানীয় বাসিন্দারা এখনো এলাকায় না আসায় সেভাবে জমে ওঠেনি হাটগুলো।

সরোজমিনে দীঘিরজান,পাঁচপাড়া, গাঁওখালী, মাটিভাঙ্গা হাট ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক বিক্রেতা তাদের গরু-ছাগল নিয়ে হাটে এসেছেন। তবে ক্রেতার সংখ্যা কম থাকায় বেচাকেনা তেমন নেই।

রফিকুল, সামছুল সোহেল সেখ, ফরহাদসহ বেশ কয়েকজন বিক্রেতা জানান, এবার পশু লালন পালনে খরচ বেড়ে গেছে। এজন্য গরুর দামও বেশি। ক্রেতাদের আনাগোনা কম বলে জানান তারা। তবে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় হবে বলে আশাবাদী তারা।

সাইদ সেখ, রহিম বেপারীসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, পছন্দের গরু-ছাগল বাজারে থাকলে ও তাদের বাজেট অনুযায়ী এবার দাম বেশি মনে হচ্ছে। গত বছরের চেয়ে এবারের হাটে পশুর দাম অনেক বেশি। তাই দু-চারটি হাট ঘুরেই তারা পশু কিনবেন বলে জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার মোট ৯টি ইউনিয়নে ১ হাজার ২৫ জন খামারি মোট ৭ হাজার ২০০টি গবাদিপশু কোরবানিযোগ্য করে তুলেছেন এবং কোরবানির পশুর ঘাটতি রয়েছে ২ হাজার ১৬৮টি। এ বছর উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চাহিদা রয়েছে ৯ হাজার ৩৬৮টি। চাহিদার তুলনায় উপজেলায় কম পশু রয়েছে।

খামারি নাসির মল্লিক জানান, এক বস্তা ভুসির দাম ১ হাজার ৭৫০ টাকা। খড়ের দামও তুলনামুলক বেশি। একটি গরু হৃষ্টপুষ্ট করতে হলে অন্তত ৬ মাস লালন-পালন করতে হয়। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরুও বেশি দামে বিক্রি করতে হবে। কিন্তু এতে গরুর দাম মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তাই বাজার পরিস্থিতি নিয়ে শঙ্কায় আছেন তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম বলেন, এলএসডি রোগের কারণে কোরবানিতে কিছুটা প্রভাব পড়েছে। তবে এলএসডির প্রভাব এখন কমে গেছে। আগামী ঈদে ইনশা আল্লাহ নাজিরপুর কোরবানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে আমরা আশা করছি। এ বছর মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে দেশীয় খাবার খাইয়ে পশু মোটাতাজা করার জন্য কৃষক ও খামারিদের পরামর্শ দেয়া হয়েছে। বাজারে দেশীয় গরুর চাহিদা বেশি রয়েছে। আশা করছি খামারি ও কৃষকরা লাভবান হবেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন