ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৩:১২
কুমিল্লার হোমনা পৌর সদরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে অসহায়, দুস্থ ও হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে হোমনা পৌরসভার আয়োজনে খাদ্যগুদাম অফিস থেকে প্রতিটি ওয়ার্ডে ভিজিএফের কার্ডধারী ৩ হাজার ৮১টি অসহায়, দুস্থ ও হতদরিদ্রের জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ বিতরণ করা হয়। চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
 
হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানসহ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, হোমনা পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ১৭ হাজার ৩৯১ জনকে এই সহায়তা প্রদান করা হবে।

এমএসএম / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ