ঈদযাত্রায় লাগবে মুভমেন্ট পাস, দুর্ঘটনা এড়াতে মহাসড়কে মোটরসাইকেল নিষেধ
বর্তমানে বেশিরভাগ মানুষের বাড়িতেই রয়েছে মোটরসাইকেল। আর ঈদ এলেই ছুটিতে নিজস্ব বাহন মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বাড়ির উদ্দেশ্যে। তবে মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে প্রাণহানির সংখ্যা বেশি হচ্ছে।ফলে এবারকার ঈদে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি।
টাঙ্গাইলের পুলিশ প্রশাসনের মধুপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম মধুপুরবাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জনসাধারণকে অবগতি করার জন্য বার্তা দিয়ে জানান, ঈদযাত্রায় লাগবে মুভমেন্ট পাস।
মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম তার বার্তায় লিখেছেন-
১. আগামী ০৮/০৭/২০২২ (শুক্রবার) হইতে ১৩/০৭/২০২২ (বুধবার) তারিখ পর্যন্ত বৈধ মোটরসাইকেল ও মোটর সাইকেল এর প্রয়োজনীয় কাগজ পত্র বিহীন মোটরসাইকেল ব্যবহার বা চালানো থেকে আপনাদের বিরত থাকার জন্য অনুরোধ করা হইলো।
২. আপনাদের আরও অনুরোধ করছি যে, মোটর সাইকেল নিয়ে আপনারা কেহ জাতীয় মহাসড়ক (ঢাকা-টাংগাইল-রাজশাহী-রংপুর) বা আঞ্চলিক মহাসড়ক (টাংগাইল-ময়মনসিংহ-জামালপুর) দিয়ে যাতায়াত বা চলাচল না করার জন্য।
৩. যদি কোন নাগরিক ঈদ উপলক্ষে উল্লেখিত সড়ক বা মহাসড়ক ব্যাবহার করে নিজ বাড়িতে যেতে চান তাহলে আপনাকে মুভমেন্টে পাস সংগ্রহ করতে হবে।
৪. আপনার নিকটস্থ পুলিশ চেক পোষ্ট, ডিউটি তে নিয়োজিত পুলিশ আফিসার এর নিকট থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করা যাবে।
৫. একটা মুভমেন্ট পাস একবার ই ব্যবহার যোগ্য হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ