ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় চাষিদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্ধোধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৫:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির জনকের স্বপ্নপূরণে দেশের প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষক ও চাষিদের নিয়ে খরিপ (২) ২০২২-২৩ মৌসুমে প্রনোদণা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মু. শাহি শাহ।

উপজেলা  নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাজী আবদুল মমিন, স্থানীয় এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হাসান দুধা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বিঘা জমিতে প্রত্যেক চাষিকে  ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে শত শত কৃষক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া