ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর আদাবর এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় এসপিবিএন কর্মকর্তা নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৭-৭-২০২২ রাত ৯:৫২
রাজধানীর আদাবর বেরিবাধে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী রতন হোসেন (২১) নামের এক পুলিশ সদস্য মারা গেছে। তিনি ঢাকায় এসপিবিএন কর্মরত ছিলেন।
 
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদাবর সুইচগেট সংলগ্ন বেরিবাধে এই দুর্ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোঃ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রতন হোসেন এসপিবিএন কর্মরত ছিলেন। ঘটনার সময়  রতন সিভিল ড্রেসে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সুইসগেট সংলগ্ন বেরিবাধে আসলে গরুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে  নিয়ে গেলে মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
 
আদাবর থানা পুলিশ আরো বলেন ,ঘটনার পরপরই গরুবাহী ট্রাকটি পালিয়ে যায়। পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত আছে। ওসি বলেন,রতনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।বাবার নাম নুরুল ইসলাম। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন