ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনায় শেষ মুহুর্তে বেড়েছে কামারদের ব্যস্ততা


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ রাত ৯:৫৫
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের উপকরণ দা, বটি, চাকু ও চাপাতিসহ লোহার বিভিন্ন সামগ্রীর চাহিদা বাড়ায় এগুলো তৈরিতে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দশমিনার পেশাদার কামার শিল্পীরা।
 
উপজেলার বিভিন্ন হাটবাজারের কামারপট্টিগুলোতে সরেজমিনে গিয়ে ব্যস্ততার এ প্রতিচ্ছবি চোখে পড়ে। লোহা আগুনে পুড়িয়ে গরম করা, পিটিয়ে বিভিন্ন আকৃতিতে রূপান্তর করা, তৈরী করা বিভিন্ন উপকরণে শান ও ধার দেয়া, নতুন পণ্যের অর্ডার রাখা ও বিক্রয় করার মধ্য দিয়েই কেটে যাচ্ছে তাদের সময়।
 
উপজেলার নলখোলা, আরজবেগী, রণগোপালদী, গছানী, ঠাকুরহাট, বহরমপুর ও আলীপুরা হাট বাজারে ঘুরে দেখা যায় পশু জবাই ও মাংস প্রস্তুতের ওইসব উপকরণ আগেই তৈরী করে দোকানে সাজিয়ে রেখেছেন। প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা ওগুলো কিনছেন।
 
ক্রেতা নেছার উদ্দিন জানান, বিগত বছরগুলোর তুলনায় লোহার তৈরী এসব জিনিসের দাম চলতি বছর কিছুটা বেশি।  
 
জানা যায়, ওজন ও আকার ভেদে একেকটি দা ও বটি ২৫০ থেকে ৫০০, চাকু ১০০ থেকে ১৫০ ও চাপাতি ৩৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। শান ও ধার দিতে আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকা রাখা হয়। 
 
উপজেলা সদরের নলখোলা কামারপট্টির কামার রতন কর্মকার বলেন, গত বছরের তুলনায় লোহা, কয়লা, শান দেয়ার পাথরসহ সব কাঁচামালের দাম বাড়ায় এসব উপকরণ তৈরীতে চলতি বছর অপেক্ষাকৃত বেশি খরচ হয়। এসব কাঁচামালের দাম যে হারে বেড়েছে সে অনুপাতে মুল্য বৃদ্ধি করে বিক্রি করা যায়না।
 
একই এলাকার কামার ঝর্ণা কর্মকার জানান, কোরবানির ঈদ উপলক্ষে তুলনামূলকভাবে ভালো কাজ হলেও পরিশ্রমের তুলনায় আয় অনেক কম।
 
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ সুযোগে কেউ যাতে অপতৎপরতার উদ্দেশ্যে কিছু না বানাতে পারে সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা