লালমনিরহাটে পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, সাংবাদিকের মা গুরুতর আহত
লালমনিরহাটের হাতীবান্ধায় পুর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক রবিউল হাসানের মা জেবন নেছা (৬০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৭জুলাই) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় পুর্ব শত্রুতার জেরে হামলা চালায় প্রতিপক্ষ। এসময় জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল হাসানের মা গুরুতর আহত হন।
জানা গেছে, বাগানে গরু ঢুকে গাছ নষ্ট করার কারণে সাংবাদিক রবিউল হাসানের বাবা গরু তাড়িয়ে দিলে একই এলাকার সাফিউল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগমের সাথে বাকবিতন্ডা শুরু হয়।
বাকবিতন্ডার এক পর্যায়ে সাফিউল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফিরোজ মিলে সাংবাদিক রবিউল হাসানের মায়ের উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন। এতে সাংবাদিক রবিউল হাসানের মা মাথা ও শরীরে গুরুতর আঘাত পান।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক রবিউল হাসান বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে সাফিউল ইসলাম ও তার স্ত্রী ও ছেলে মিলে আমার বাড়িতে এসে আমার মাকে মারধর করেন। মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করাইছি। তিনি আরও জানান, এর আগেও তারা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে, তখনই তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা করেছি। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied