ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৭-২০২২ সকাল ৯:২২

ঈদুল আজহার ছুটির প্রথম দিন শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। একই সঙ্গে মহাসড়ক দুটিতে যানবাহনের চাপও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে গাজীপুরের টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া চন্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্র মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকে থাকা যানজট এখনো বিদ্যমান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর যেসব যাত্রী গাজীপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে গিয়েছিলেন তাদের ১৫ কিলোমিটার পথ পার হতেই ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী। ওই মহাসড়কের কোনাবাড়ী মৌচাক শফিপুর পল্লী বিদ্যুৎ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সড়কগুলোতে কোনাবাড়ী পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং মৌচাক থেকে চন্দ্র পর্যন্ত গাজীপুর জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, ঈদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য জেলা পুলিশের সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে চন্দ্র এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী এবং যানবাহনের সংখ্যা সড়কে বেশি থাকায় যানজট নিরসনে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং চৌরাস্তা থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কে যানজটের জন্য ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ কাজ করে যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই মহাসড়কে যাত্রী এবং পরিবহনের বেশ চাপ রয়েছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ সব ধরেনর চেষ্টা করে যাচ্ছে।

এদিকে, টঙ্গী ব্রিজ থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের মাঝখানের দুটি লেন বন্ধ রয়েছে। এ কারণে মহাসড়কে পূর্ব এবং পশ্চিম পাশের দুটি সিঙ্গেল লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করতে হচ্ছে। ফলে মহাসড়কে যানবাহনের সারি বেশ দীর্ঘ হচ্ছে। এ কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুক্রবার সকাল পর্যন্ত ওই মহাসড়কে তীব্র যানজট রয়েছে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত