কেশবপুরে দুস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঈদসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের কেশবপুরে দুস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) কেশবপুর শহরের কলেজ সংলগ্ন দুস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক মো. হারুনার রশীদ (বুলবুল)।
চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসনাত আনোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য রমেশ চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল করিম, সদস্য সোহেল পারভেজ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- দুস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার ফরিদ মোড়ল, কেশবপুর নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য সচিব শরিফুল ইসলাম, সদস্য মমতাজ বেগম, শাহানাজ পারভীনসহ সংস্থার নেতৃবৃন্দ।
প্রতাপপুর গ্রামের বৃষ্টি খাতুন (৭) বলে, আমি ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার আংকেল খুব ভালো। আমার সমস্যার কথা শুনে ওষুধ লিখে দিয়েছেন। আর বুলবুল আংকেল ঈদসামগ্রী দিয়েছেন।
জামান / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান