ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক ৩


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১০:৫৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক, ৪টি কার্তুজ এবং ৩টি মোবাইলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রাম ডেগা হাজীর বাড়ির মেইন গেটের সামনের খালি জায়গা থেকে এগুলো উদ্ধার এবং আসামিদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)। 

সোনামুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আজ শুক্রবার (৮ জুলাই) দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম ডেকা হাজী বাড়ির সামনে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক, যার ফায়ারিং পিন, ট্রেগার, রিকয়েল স্প্রিং সংযুক্ত এবং ৪টি কার্তুজ ও ৩টি মোবাইলসহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আসামিদের গ্রেফতারপূর্বক থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলা দয়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের