দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভোলার দৌলতখানে গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনির হোসেন ওই ওয়ার্ডের ইউনুছের ছেলে।
মৃতের স্বজনরা জানান, মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলেও বৈদ্যুতিক মটর চালিয়ে গোয়ালঘর পরিষ্কার করছিলেন। এ সময় মটরে গোলযোগ সৃষ্টি হলে পানির পাইপ ছেড়ে গিয়ে মটরে হাত দেয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি বজলার রহমান।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার