ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক, শেয়ারে ধস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২২ দুপুর ১০:৩১

চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি বাতিল করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) তার এই ঘোষণার পর টুইটারের শেয়ার ৬ শতাংশ কমে যায়। 

ইলন মাস্ক বলেন, টুইটার তাদের স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন। তবে টুইটার বলেছে, তারা চুক্তিটি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে।

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা এক চিঠিতে মাস্কের আইনজীবী বলেছেন, টুইটার ভুয়া অ্যাকাউন্টের তথ্য চেয়ে করা একাধিক অনুরোধে সাড়া দেয়নি বা তারা বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু এটা কোম্পানির ব্যবসায়িক কর্মক্ষমতার জন্য মৌলিক দিক।

চিঠিতে বলা হয়েছে, টুইটার কখনো মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে, কখনো এগুলোকে অযৌক্তিক মনে হওয়ায় প্রত্যাখ্যান করেছে। আবার কখনো মাস্ককে অসম্পূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে মানতে বলেছে।

এদিকে টুইটার কোম্পানির বোর্ড চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেন, চুক্তি কার্যকরের জন্য আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে টুইটার। টুইটার কেনার সময় হওয়া চুক্তির শর্তানুসারে, চুক্তিটি বাতিল করলে মাস্ককে এক বিলিয়ন ডলার দিতে হবে।

চুক্তি বাতিলের কারণ হিসেবে মাস্ক টুইটারের শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কারের পাশাপাশি প্রতিভাবান এক-তৃতীয়াংশ দক্ষ কর্মী সরিয়ে নেয়া হচ্ছে, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের ব্যবসায়িক উপাদান নষ্ট করা হয়েছে।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা