ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি photo মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন ১নং করেরহাট ইউনিয়নবাসী। আজ বৃহস্পতিবার (২৭ মে)  করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়নের মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়। গত ২২ মে মিরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মিরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
 
মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে মোবাইল ফোনে অনৈতিক কুপ্রস্তাব দেয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকাণ্ডের অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকাণ্ডে জড়ানোর সাহস করবে না।
 
করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয়, যাতে কোনো মা-বোনের সরলতার সুযোগ নিয়ে কেউ কুপ্রস্তাব দেয়ার সাহস না পায়। অনতিবিলম্বে সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে যেন দল থেকে বহিষ্কার করা হয়।
 
এ সময় বক্তারা অতিদ্রুত গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবী জানান এবং প্রশাসনের প্রতি তাকে গ্রেফতারের দাবি জানান।

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা