ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে তহসিলদার ও ইউপি চেয়ারম্যানের রশি টানাটানি


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ৮:৫৩
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘরের তালিকায় তহসিলদার হাফিজ উদ্দিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাদের জায়গা আছে তাদের ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন ‍এবং যাদের জায়গা নেই ঘর থেকে তাদের বঞ্চিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
 
সরেজমিন দেখা যায়, রানীগঞ্জ ইউনিয়নের গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে প্রতিটি ঘরে লোকদের কাগজপএ যাচাই-বাছাই করার দায়িত্ব দেয়া হয়েছে  ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাফিজ উদ্দিনকে। তিনি মোটা অংকের উৎকোচের বিনিময়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই পরিবারের দুই সদস্য লক্ষ্মী রানী বিশ্বাস ও তার ছেলে মদন বিশ্বাসকে সরকারি ঘর পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করেন। ধীরা বিশ্বাসের নামে এক ব্যক্তির জায়গা আছে, তাকেও তহসিলদার হাফিজ উদ্দিন টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।
 
রানীগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র পরিবারের লোকজন আবেদন করেন, বাজারের এক মুড়ি-চানাচুর বিক্রিতার বাড়ি ঘর নেই। তার নামও তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যারা টাকা দিয়েছে তাদের নামে ঘর বরাদ্দ হয়েছে। এমন অভিযোগ করেছেন হতদরিদ্র পরিবারের ভুক্তভোগী রিপন চন্দ্র শীল ও ধীরাজ বিশ্বাসসহ অনেকে। রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাফিজ উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ‍এবং ‍উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা- যাদের জায়গা নেই বাড়ি নেই তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে। এটাকে তহসিলদার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়ম করেছেন বলে এলাকার লোকজনের অভিযোগ।
 
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার ঘর নিয়ে তহসিলদার হাফিজ উদ্দিন অনিয়ম করেছেন।
 
তহসিলদারের বিরুদ্ধে এলাকারবাসীর আরো অভিযোগ, তিনি প্রতিদিন অফিসে রানীগঞ্জের বখাটেদের রুমে বসিয়ে তাদের নিয়ে আড্ডা, জুয়ার আসর বসান।
 
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামাদ মিয়া জানান, রানীগঞ্জ ইউনিয়নের তহসিলদার হাফিজ উদ্দিন তার অফিসে বখাটেদের বসিয়ে তাদের নিয়ে আড্ডা মারেন। এখানে আরো অনেক কিছু  হয়।
 
বাগমনা গ্রামের দুলন মিয়া জানান,  তহসিলদার হাফিজ উদ্দিন এলাকায় গিয়ে যাচাই-বাছাই করেননি। তিনি দাদালদের সহযোগিতায় অনিয়ম করেছেন।
 
আবেদনকারী রিপন চন্দ্র শীল বলেন, আমরা হতদরিদ্র পরিবারের লোক, গুচ্ছগ্রামে ঘরের জন্য ১৮/৩/২০২১ তারিখে আবেদন করি। আবেদন করার পর যাচাই-বাছাই করা হয়েছে। তহসিলদার আমার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেননি। আনন্দ বিশ্বাসের কাছ থেকে বেশি টাকা নিয়ে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
 
ধীরাজ বিশ্বাস বলেন, আমরা হতদরিদ্র লোক। আমরা টাকা না দিতে পারায় আমাদে নাম বাদ দিয়েছেন তহসিলদার হাফিজ উদ্দিন। আমরা প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।
 
রানীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাফিজ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাচাই-বাছাই করে তালিকা করেছেন। অভিযোগের বিষয়টি আমি দেখছি বলে ফোন কেটে দেন।
 
রানীগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমাদের কাছে কিছু নেই। সব তালিকা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান করেছেন।
 
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, আমরা ভূমিহীনদের নামের তহসিলদারকে দিয়েছি। সেগুলো যাচাই-বাছাই করেন তহসিলদার। এখন শুনেছি সঠিক ভূমিহীনদের নাম অন্তর্ভুক্ত করেননি।
 
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, আবেদন পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে। যদি কেউ টাকা নিয়ে ঘর দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যাদের জায়গা আছে তাদের নাম তালিকায় থাকলে নাম বাদ দেয়া হবে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন