ঈদে ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব
সমর্থকদের জন্য ঈদুল আযহার আনন্দ যেন আরো বাড়িয়ে দিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।
সাকিব লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে!’সঙ্গে যোগ করেন সাকিব, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।’
ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’
সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ই জুলাই, বিকাল ৫টা।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!