শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ইতিবাচক ব্যাপক পরিবর্তন এসেছে - কৃষিমন্ত্রী
শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষের ইতিবাচক ব্যাপক পরিবর্তন এসেছে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের অধিকাংশ মানুষ এখন সাবলম্বী। আগে মানুষ অভাব-অনটনের কারণে না খেয়ে থাকতো। এখন আর কেউ না খেয়ে থাকে না। এটা হলো দেশের উন্নয়ন। এই উন্নয়নের গতিকে আমাদের আরও এগিয়ে নিত হবে।
১১ জুলাই (সোমবার) ঈদুল আযহা উপলক্ষে বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুস্থদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির গোস্ত বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নের জন্য আরও গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা সারের দাম কমিয়েছি। বিএনপির সময় সারের দাম তিনগুণ ছিল। কৃষকরা সারের জন্য আবাদ করতে পারতো না। সে সময় কৃষির কোনো উন্নয়নই ছিল না। এখন কৃষিতে আমূল পরিবর্তন এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ময়ানের সভাপতি আরশেদ আলী রাসু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়াম্যান হারুনার রশীদ হীরা, ওসি মো. চান মিয়া, ঢাকা ইসলামিক রিলিফ বাংলাদেশের কো-অর্ডিনেটর শাহীনুল আলম, বিভিন্ন জনপ্রতিনিধিরা।
উপজেলার পাইস্কা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নের ১ হাজার ৫ শ উপকারভোগী পরিবরের মাঝে জনপ্রতি ২ কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied