ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুরে সড়ক দূর্ঘটনা, আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু-৩!


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-৭-২০২২ সকাল ৯:২১

জয়পুরহাটের আক্কেলপুরে ভিন্ন ভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা, আত্মহত্যা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে এবং  সড়ক দূর্ঘটনায় ৪  জন আহত হওয়ার খবর পাওয় গেছে।
নিহতরা হলেন পার্শ¦বর্তী নঁওগা জেলার বদলগাছী উপজেলার পাঁচঘড়িয়া ইসামতপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রনির (২৮) সড়ক দূর্ঘটনায়, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের তেমাড়িয়া গ্রামের প্রবাসী জুয়েল রানার ছেলে শুভ (১৬) আত্মহত্যায় ও আক্কেলপুর পৌর এলাকার গুড়কি গ্রামের চপলের মেয়ে চাঁদনী (৫) পানিতে ডুবে।
আক্কেলপুর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২ টায় উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর মোড়ে দুটি মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রনির মৃত্যু হয় ও ৪ জন আহত হয়। তবে  দুটি মটোরসাইকেলই জয়পুরহাট জেলার বাইরের (নঁওগা ও বগুড়া)। একই দিনে মটোরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে আনুমানিক সকাল ৮টায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গোপিনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের প্রবাসীর ছেলে শুভ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎকস তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। নানির বাড়ি উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের লক্ষীভিটা গ্রামে বেড়াতে গিয়ে আনুমানিক বেলা সাড়ে ১১টায়  পানিতে ডুবে যায় আক্কেলপুর পৌর এলাকার শিশু চাঁদনী। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আক্কেলপুর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন,‘ সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং অপর দুটি ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।’

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ