প্রাথমিক মহাবিশ্বের রঙিন ছবি তুলে আনল জেমস ওয়েব
নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হতাশ করেনি। সম্প্রতি প্রথম পূর্ণ রঙিন ছবি প্রকাশ করে বিজ্ঞান গবেষণাকে আরো সমৃদ্ধ করেছে। খবর বিবিসির।
ছবিটিকে এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে গভীরতম, সবচেয়ে বিস্তারিত ইনফ্রারেড দৃশ্য বলা হচ্ছে। এতে এমন সব প্রাথমিক ছায়াপথের আলো রয়েছে, যা আমাদের কাছে পৌঁছাতে শত শত কোটি বছর লাগে।
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ের সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে ছবিটি দেখানো হয়। এ সময় তিনি বলেন, এই ছবিগুলো বিশ্বকে মনে করিয়ে দেবে যে, আমেরিকা বড় কিছু করতে পারে এবং আমেরিকান জনগণকে বিশেষত আমাদের বাচ্চাদের মনে করিয়ে দেবে, আমাদের ক্ষমতার বাইরে কিছুই নেই। আমরা এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি যা আগে কেউ দেখেনি। আমরা এমন জায়গায় যেতে পারি যেখানে আগে কেউ যায়নি।
জেমস ওয়েব থেকে পাওয়া আরও ছবি মঙ্গলবার (আজ) প্রকাশ করবে বলে জানিয়েছে নাসা।
গত বছরের ২৫ ডিসেম্বরে চালু হয়েছে ১০০০ কোটি ডলারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যাকে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে এ সম্পর্কিত বিলে উল্লেখ করা হয়।
জেমস ওয়েব আকাশ থেকে সব ধরনের মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করবে। তবে দুটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যার একটি হলো ১৩৫০ কোটি বছরেরও বেশি আগে মহাবিশ্বে জ্বলতে থাকা প্রথম নক্ষত্রের ছবি তোলা এবং বসবাসযোগ্য দূরের গ্রহগুলোর অনুসন্ধান। নতুন ছবিটি প্রথম লক্ষ্য অনুসরণে জেমস ওয়েবের ক্ষমতাকে দেখিয়ে দিল।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের