এসিরও হার্ট আছে জানেন কি?
এসির হার্ট আছে, এটা জেনে অনেকেই হয়তো অবাক হয়েছেন নিশ্চয়ই। আজকাল প্রায় সব বাড়িতেই এসি ব্যবহার হচ্ছে। গরম আসার সঙ্গে সঙ্গে অনেকে নতুন এসিও কিনেছেন। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহার না জানার ফলে এসি দ্রুত নষ্ট হয় কিংবা নানান সমস্যা দেখা দিচ্ছে।
এক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখুন এসির হার্টের দিকে। হার্টের যত্ন ঠিকভাবে নিতে পারলে এক এসি আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন।
আচ্ছা এবার একটু খুলে বলা যাক, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এসি প্রস্তুতকারক কোম্পানি টিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এসির কম্প্রেসারকেই কিন্তু এসির হার্ট বলা হয়। আসলে মানুষের হার্ট কাজ করা বন্ধ করে দিলে যেমন মৃত্যু অনিবার্য। তেমনই ফ্যান, ইভাপোরেটর, ফ্রিজ বা এসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্প্রেসার।
এসিতে কম্প্রেসারের কাজই হলো আপনার ঘর ঠান্ডা করা। স্প্লিট এসিতে দুটি উপাদান থাকে, ইনডোর এবং আউটডোর ইউনিট। স্প্লিট এসির কম্প্রেসার থাকে এসির বাইরের ইউনিটে। হঠাৎ কোনো কারণে এই কম্প্রেসার খারাপ হলে দেখা দেয় নানান সমস্যা।
এসির কম্প্রেসার কাজ না করলে, এসিও সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিতে পারে। অন্য কোনো সমস্যার ফলে ঘর ঠান্ডা হওয়াও কমে যেতে পারে। কম্প্রেসারের ত্রুটির কারণে, এসির শীতলকরণ ক্ষমতা কমে যেতে পারে। কম্প্রেসারের ত্রুটির কারণে এসির ফ্যান, কয়েল এবং মোটরের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
হঠাৎ যদি এয়ার কন্ডিশনার প্রচুর শব্দ করতে শুরু করে, তাহলে বুঝতে হবে কম্প্রেসার কাজ করছে না। এসিতে যদি অতিরিক্ত বা হঠাৎ কোনো কম্পন শুরু হয় তাহলেও বুঝতে হবে যে কম্প্রেসার কাজ করছে না। এই সব ক্ষেত্রে মেকানিক ডেকে এসি সার্ভিসিং করানো প্রয়োজন।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের