ঈদের তৃতীয় দিনেও পর্যটকের ভিড় মধুপুরের জাতীয় উদ্যানে
ঈদের তৃতীয় দিনেও পর্যটকের ভিড় রয়েছে টাঙ্গাইলের মধুপুরের জাতীয় উদ্যান ও বিভিন্ন পর্যটনি এলাকায়। টানা ছুটিতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড়ে মেতেছেন পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন দোখলা পিকনিক স্পট, লহরিয়া হরিণ প্রজজন কেন্দ্র, মহুয়া কটেজ, বিমান ঘাঁটি, জাতীয় উদ্যান, পীরগাছা রাবার বাগান, সন্তোষপুর রাবার বাগান হাওদা বিল ব্রিজসহ বিভিন্ন দর্শনিয় স্পটে। এছাড়া জঙ্গলের সবুজে কিছুটা সময়ে হারিয়ে যাওয়া, বানরের সাথে, আনারস বাগানে গিয়ে, ব্রিজে উঠে ছবি তোলাসহ উপভোগ করছেন অনেকে।
টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আসা সাব্বির হোসেন ও আরমান তারা দুই বন্ধু জানান, ঈদের আগেরদিন সকালে তারা ঢাকা থেকে এসেছেন মধুপুর এতো এতো নাম শুনি কিন্তু কখনো আসা হয়নি তাই এবার কোরবানি ঈদে একটু লম্বা ছুটিতে ঘুরে গেলাম। আমাদের খুব ভালো লেগেছে।
মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মাঝিরা গ্রামের তাপস আহমেদ জানান, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে তাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে আনাসরের বাগান থেকে সরাসরি খাওয়া, বানরের সাথে খেলা উপভোগ করেছেন।
ময়মনসিংহ থেকে আসা পর্যটক ডা. দেবরাজ বর্মন জানান, করোনার দু’আড়াই বছর পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। এবার একসঙ্গে ঈদের ছুটি পওয়াতে পরিবারের সকলকে নিয়ে বেড়াতে আসলাম। জাতীয় উদ্যান, ও দোখলা পিকনিক স্পটে ঘুরেছি অনেক ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
ময়মনসিংহ মুক্তাগাছা থেকে বন্ধুদের সাথে ঘুরতে এসে মোঃ ইমতিয়াজ জানান, জাতীয় উদ্যানে এর আগেও কয়েকবার এসেছি। প্রতিবার ভিন্ন মজা পেয়েছি। এখানকার প্রকৃতি একেক ঋতুতে একেক রকম। ঘুড়ছি বন্ধুদের সঙ্গে আনন্দ করছি। টাওয়ারে উঠে বন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied