আক্কেলপুরে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে এক পীরকে আটকে রেখে মারধর করে আহত করার পর চুল-দাড়ি কেটে সাদা কাগজে জোর পূর্বক সই নেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত সৈয়দ তানসেন আহম্মেদ ইউসুফ আল জাহাঙ্গীর (২৮) পাশর্^বর্তী নঁওগা জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়য়ের গন্ধবপুর গ্রামের পাগলিনীর দরবার শরীফের পীর এবং ওই এলাকার আব্দুল বারির ছেলে। আহত পীর বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আহত পীর, পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টায় দরবার শরীফের আনুষ্ঠান উপলক্ষ্যে পীর ও একই এলাকার তার এক সহযোগী হেলাল(২৭) পিতা: হামিদ মটোরসাইকেল যোগে বাজার করতে আসে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে। পথিমধ্যে জামালগঞ্জ রেল স্টেশানের নিকটে পূর্ব থেকে অবস্থান করা কয়েকজন তাদের পথ অবরোধ করে মারধর করে। পরবর্তীতে তাদের জামালগঞ্জ পুরাতন হাসপাতাল নিয়ে গিয়ে মারধর করে। মারধর শেষে জামালগঞ্জ স্টেশনের নিকট এনে আবারও মারধর করে তার চুল দাড়ি কেটে দেয়। এর পর সেখান থেকে তাকে নিয়ে বাজারের গোস্তহাটের সেটে নিয়ে আবারও মারধর করে । খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে গেলে পীরকে তারা রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদত এর ব্যক্তিগত অফিসে আহত অবস্থায় পায়। সেখানে ইউপি সদস্য জোর পূর্বক ভয়ভিতী দেখিয়ে আহত পীর, তার পিতা সহ আরো এক ব্যক্তির নিকট থেকে সাদা কাগজে সই নেয় ও আনুমানিক বিকেল ৫ টায় তাদের ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। এঘটনায় আহত পীরের বাবা ২ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত করে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করে।
আহত পীরের বাবা আব্দুল বারি বলেন,‘ আমার ছেলেকে মারধর করে মাথার চুল দাড়ি কেটে নিয়েছে ও আমাদের ভয়ভিতী দেখিয়ে জোর করে সাদা কাগজে সই নিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।’
আহত পীর জানান,‘বাজার যাওয়ার পথে কিছু উগ্রবাদী ছেলে আমাদের হামলা করে মারধর করে। আমার চুল দাড়ি কেটে দেয়। এক মেম্বার তার বাজরের এক অফিসে আটকে রেখে ভয় দেখিয়ে জোর করে সই নেয়।’
মারধরের কারণ জানতে চাললে আহত পীর বলেন, যারা তাদের মারধর করেছে তারা মাদকসেবী ছিল। তারা আমার দরবারে গিয়ে মাদক সেবন করে দরবারের পরিবেশ নষ্ট করত। আমি তাদের নিষেধ করায় তারা আমাকে মারধর করেছে।
এ বিষয়ে রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদত এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জোর পূর্বক সই নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন এখানে সাধারণ মানুষের উপস্থিতিতে আপোষ করা হয়েছে।
আক্কেলপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন,‘ এ ঘটনায় প্রথমিকভাবে মারধরের বিষয়টির সত্যতা মিলেছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়