ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিট: আহত-১


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২২ বিকাল ৫:৫

 নওগাঁর মান্দায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে একজন আহত হয়েছেন।

সোমবার (১১ জুন) সকাল ১০ টার সময় উপজেলার প্রসাদপুর ইউপির ইনায়েতপুর (কলেজ মোড়ে) ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ভূক্তভোগী ও আহত ব্যক্তি হলেন, উপজেলার ইনায়েতপুর গ্রামের মৃত খলিল উদ্দিন মোল্লার ছেলে আব্দুস ছোবহান (৩৫)। এ ঘটনায় আব্দুস ছোবহান নিজেই অভিযোগ করে বলেন তাকে মারপিট করা হয়েছে। 

অপরদিকে অভিযুক্তরা হলেন, ইনায়েতপুর মোল্লা পাড়া গ্রামের মনিরের ছেলে মহাতাব (৬০), ছেলে, আলামিন (২৩), আনোয়ার হোসেন (৩২), মামুন (৩৫) এবং মৃত গানু মোল্লার ছেলে মোসলেম উদ্দিন (৬৫) এর ছেলে শাহিনুর (৩৫), মেয়ে সাহেরা খাতুন (৫০) ও গাড়িখেত্র গ্রামের নাজিমের স্ত্রী জেলেখা বেগম (৫৫)। 

জানাগেছে, ঘটনার দিন অভিযুক্তরা   এসে নিজেদের জমি দাবী করে নবনির্মিত ছাপড়া ঘর ভেঙ্গে দেয়। 

এদিকে অভিযুক্ত মহাতাব গংদের দাবী, আহত ছোবহানের সোয়া ৩৭ শতাংশ জমি পাশেই মান্দা কারিগরি এন্ড কৃষি কলেজে বিক্রি করে দিয়েছেন। এরপর আমাদের জমি জোরপূর্বক দখল নিতে রাতারাতি ঘর তুলেন।  আমরা খবর পেয়ে আমাদের জমিতে নির্মাণ করা ঘর ভেঙ্গে দেয়। আমাদের জমি দখল করতে বিভিন্ন ভাবে পাঁয়তারা করে আসছেন তারা। সে যদি জমির কাগজ দেখাতে পারে তাহলে আমরা জমি ছেড়ে দিবো। সেখানে মারপিটের কোন ঘটনা ঘটেনি।

ঘটনার স্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা সিদ্দিক জানান, তারা চাচাতো জেঠাতো ভাই। জমি দখল নিয়ে এখানে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে মারপিটের কোন ঘটনা আমার চোখে পড়েনি।

এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। তবে ভাংচুর ও মারপিটের ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬