ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

বিলবোর্ড ছিড়ে ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের উত্তেজনা


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৭-২০২২ রাত ১০:৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া কোলাগাঁও এলাকায় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি সম্বলিত বিলবোর্ড ছিড়ে ফেলাকে কেন্দ্র আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানানয়। অভিযোগ উঠেছে, কোলাগাও ইউনিয়ন যুবলীগের  সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুবুল  হক চৌধুরীর বিরুদ্ধে বিল বোর্ডে স্থানীয় চেয়ারম্যানের ছবি না দেয়ায় এ বিল বোর্ডগুলেঅ ছিড়ে ফেলছে বলে জানায়। 
পটিয়া উপজেলা ছাত্র লীগের নতুন কমিটিতে কোলাগাও ইউনিয়ন থেকে স্থান পাওয়া নেতারা প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদরে হুইপের ছবিযুক্ত বিল বোর্ড তুলেন। এতে ইউপি চেয়ারম্যানের ছবি না থাকায় ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ঈদের আগের দিন লোকজন দিয়ে ব্যানার ফেষ্টুন, বিল বোর্ডগুলো ভেঙ্গ ও ছিঁড়ে ফেলে দেয়। এ ঘটনায়  প্রতিবাদে ১২ মঙ্গলবার জুলাই সকাল ১০টায় বিক্ষোভ মিছিল কোলাগাঁও ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয়রা কালারপোল বাদামতল চত্বরে পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুক্কুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা  মোঃ রমজান আলী, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরু ল ইসলাম খোকন ,শ্রমীক লীগ নেতা আব্দুল মান্নান মান্না, জানে আলম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রমিজ উদ্দিন রিয়াদ, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ ইউনুস, মো. গফুর,মানিক রিশাত, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক অভি দে, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ ইলিয়াস(সোহেল), সাবেক যুগ্ম  সাধারন সম্পাদক মোঃ রায়হান ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা  মো. হানিফ, শুভ, সাহেদ, ইমন, সায়েম, আরিফ, জোবায়েদ, আরমান, আরিফ, আরফাত, রাজু, খান, সাকিব, পারভেজ, রনি, আরমান, সালাউদ্দীন, জুয়েল, মহিম, রাকিব, আদিল, শাকিল, আশরাফ, মুবিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জিসান, জাহেদ, তুহিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা  সাকিব, জয়নাল, আরমান, বাপ্পু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুজয়,শহিদুল, খোকা, শরীফ রনি, আরমান, সালাউদ্দিন, বাপ্পি, সায়েম, জাহাঙ্গীর, এমরান, জাওয়াদ, রিসান, আরিফ, ইমন, মিনহাজ, সাকিব, সাইমুন, এমরান, ইরফান, আজিজ, শাহেদ, তৌহিদ, আজিজ, সবুজ, নিহাব, জিহান, জিসান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা  বলেন কোলাগাঁও ইউনিয়নে বর্তমানে মসজিদ ভিত্তিক স্বাধীনতা বিরোধী চক্র জামায়াতের রাজনীতি পরিচালিত হচ্ছে এবং আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা কিছু খোন্দকার মোস্তাকের অনুসারীদের মদদে বিএনপি জামায়াত জোট এর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, তাঁরা স্বাধীনতা বিরোধী চক্র জামায়াতের সাথে আতাত করে নিজদের ব্যাক্তিগত সার্থ হাসিল করতে চাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকে বিনষ্ট করার জন্য বিএনপির সাথে আঁতাত কারীদের ইন্ধনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের  হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর ছবি সম্বলিত বিলবোর্ড ছিড়ে ফেলেছেন,আমরা স্বাধীনতার স্বপক্ষের একজন রাজনৈতিক কর্মী বেঁচে থাকতে ও ষড়যন্ত্রকারীর বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত আছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্শন করছি তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ব্যাবস্হা গ্রহণ করার জন্য জোর দাবি জানাই। এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওযা যায়নি।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব

সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়

বুড়িগঙ্গায় গলাকাটা লাশ উদ্ধার