কালীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খামারভাতি সীমান্তে নাইমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায়। নাইমুল ইসলাম ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে বলে জানাগেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাইমুল ইসলাম দীর্ঘদিন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ভারত থেকে মাদক নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি বিক্রয় করত। সে মাদক নিয়ে আসার জন্য ভারতে গেলে ফেরার পথে ভারতীয় ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে চিত্রা ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ফেন্সিডিলসহ ধরে নিয়ে যায়। তারা আরও জানান, সীমান্ত এলাকার এসব মাদক কারবারিরা খুবই বিপদজনক। তাই তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, এক বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফ'র সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied