ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা মামলায় উপজেলা চেয়ারম্যানের জামিন নামঞ্জুর  


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ২:৪৩

ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের মামলায় সালথা উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনের জামিন নামঞ্জুর করেছেন ফরিদপুরের ৬ নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাশার।  

বুধবার (১৩ জুলাই) সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ১০ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।  

উল্লেখ্য, গত ৮ জুলাই দিনভর বীর মুক্তিযোদ্ধা এলেম খান ও গোট্টি ইউনিয়নের সভাপতি আবু জাফরের বাড়িতে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত ও ২০-২৫টি বাড়িঘর ভাংচুর করে। এলেম শেখের বাড়িতে হামলা ও ভাংচুরে গুরুতর আহত হওয়ায় এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে সালথা থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৯/২০২২, তাং ০৯/০৭/২২ ইং ও জিআর মামলা ১৩৫/২২ । 

সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড  ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সাধারণ জনগণসহ অন্যান্য ইউনিয়নের জনগণ আসামিদের গ্রেপ্তারের দাবিতে ১১ জুলাই সকালে সালথায় মানববন্ধন করেন।  

নাম প্রকাশে  অনিচ্ছুক সালথা এলাকার একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালী একটি মহল ওয়াদুদ মাতুব্বরকে ছাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। 

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা