বিরামপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ ব্যবসায়ী গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের চকপাড়া মহল্লার ইকবাল হোসেন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ১ হাজার ৫১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওয়েট মেশিন, মাদক বিক্রির ৪৮ হাজার ৮৫০ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- পৌর শহরের চকপাড়া মহল্লার মোকছেদ আলীর ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৬০) তার ছেলে রেজুয়ান হোসেন (২৬) ও রকি হোসেন (২১) এবং একই মহল্লার মাবুদ মিয়ার ছেলে ইলিয়াছ আলী (৩৩), বাবুল হোসেনের ছেলে তুহিন হোসেন (২৫) ও তৈয়বপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪)।
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, পৌর শহরের চকপাড়া মহল্লায় একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ জুলাই) রাত সোয়া ১০টায় ইকবাল হোসেন চৌধুরীর বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক, বুধবার সকালে আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি