ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পৃথিবীর বাইরে ভিনগ্রহে প্রথম পানির সন্ধান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২২ সকাল ৯:৩২

মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবি প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছে। মানবজাতির দ্বারা নির্মিত সবচেয়ে উন্নত টেলিস্কোপটি মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে। এই প্রথম পৃথিবীর বাইরে ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে টেলিস্কোপটি। এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে ডব্লিউএসপি-৯৬বি নামের একটি গ্রহে এ পানির সন্ধান পাওয়া গেছে। খবর ইন্ডিপেনডেন্টের।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, কোটি কোটি ডলারের জেমস ওয়েব টেলিস্কোপটি ১ হাজার ১৫০ আলোকবর্ষ দূরে ডব্লিউএএসপি–৯৬বি নামের ওই গ্যাসীয় গ্রহটিতে পানির চিহ্ন পায়। টুইট বার্তায় নাসা জানায়, জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো তথ্য অনুযায়ী এই গ্রহের আকাশে পানিভর্তি মেঘ ও কুয়াশা আছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রথম পৃথিবীর বাইরের কোনো গ্রহে পানির সন্ধান পাওয়া গেল।

সংস্থাটি আরো জানায়, বৃহস্পতির অর্ধেকেরও কম ভর এবং দেড় গুণের বেশি ব্যাসসহ ডব্লিউএসপি-৯৬বি সূর্যকে প্রদক্ষিণ করা যেকোনো গ্রহের তুলনায় অনেক বেশি পফিয়ার।

নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডিয়ান স্পেস এজেন্সির বানানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম টেলিস্কোপ জেমস ওয়েব। এটি মহাবিশ্বের দূরবর্তী ছবি ধারণ করতে পারে। সম্প্রতি টেলিস্কোপটি মহাকাশের ১ হাজার ৩০০ কোটি বছর আগের অবস্থা ধারণ করে। জেমস ওয়েবের অতি উচ্চ-রেজোলিউশনের ছবিগুলো নাক্ষত্রিক জীবনচক্র ও ছায়াপথের অবস্থা সম্পর্কে ধারণা দেয়।

আশা করা হচ্ছে, শক্তিশালী এ স্পেস টেলিস্কোপটি ভিনগ্রহের জীবন সন্ধান করতে পারবে এবং ভবিষ্যতে মানুষের বসবাসের জন্য সম্ভাব্য বাসযোগ্য গ্রহ উন্মোচন করবে। 

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা