গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ, ননদ গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নে মাহমুদা খাতুন (২৪) নামে এক গৃহবধূর শরীর এসিডে ঝলসে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ভুক্তভোগীর ননদ আছিয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৩ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের আতোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে শ্বশুর আতোয়ার ও শাশুড়ি হামিদা বেগম মিলে মাহমুদা খাতেুনের শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে ওই গৃহবধূর পিঠের অংশ ঝলসে যায়। পরে গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাহমুদা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
ভুক্তভোগী মাহমুদা খাতুন বলেন, আমার সঙ্গে শ্বশুর-শাশুড়ির সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছে। আমাকে একা পেয়ে মেরে ফেলার উদ্দেশ্যে তারা এসিড নিক্ষেপ করেন। আমার শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর অবস্থা দেখেছি৷ এ ঘটনায় গৃহবধূর বাবা আব্দুল মালেক বুধবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’