দীর্ঘদিন মেম্বারের কাছে ঘুরেও ৭৪ বছর বয়সী বিধবার মেলেনি কোনো ভাতা
সালেহা বেগম, বয়স ৭৪ বছর। জাতীয় পরিচয়পত্র অনুসারে তার জন্ম তারিখ ৫ জুলাই ১৯৪৮। ঠিকানা বলতে জরাজীর্ণ কুঁড়েঘরে। বলছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপাইদ পলানবাড়ী এলাকার মৃত আ. মজিদের স্ত্রীর কথা।
শারিরীক প্রতিবন্ধী সালেহা বেগমের বয়স ৭৪ বছর। ১৬ বছর যাবৎ বিধবা হলেও এখনো কোনো বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বা কোনো চালের কার্ডের তালিকায় তার নাম ওঠেনি। স্বামী আ. মজিদ ১৬ বছর আগে মারা গেছেন। তার তিন ছেলে। দুজনই রিকসাচালক আর একজন রাবার বাগানের শ্রমিক। ৩ ছেলের মধ্যে ২ জনই শারীরিকভাবে অনেক অসুস্থ। কেউ ভরণ-পোষণ করতে চায় না। থাকার ঘরটারও খুবই জরাজীর্ণ অবস্থা। তাই তার থাকা খাওয়া অনিশ্চিত।
একটা ছোট ঘরে কোনোমতে দিন কাটাচ্ছেন ৭৪ বছর বয়সী বয়স্ক এই বৃদ্ধা মহিলা। দীর্ঘদিন মেম্বার ও চেয়ারম্যানের কাছে ঘুরেছেন সহযোগিতার আশায়। কিন্তু তার নামে কোনো ভাতা বা চালের কার্ড দেয়া হয়নি।
সমাজসেবা অফিসের তথ্য বলছে, বয়স্ক ভাতা পেতে নারীর জন্য বয়স ৬২ ও পুরুষের জন্য ৬৫ বছর হওয়া প্রয়োজন। সে হিসাবে সালেহা বেগমের ১২ বছর আগে বয়স্ক ভাতা পাওয়ার কথা।
বৃহস্পতিবার (১৪ জুলাই) কথা হয় সালেহা বেগম ও তার মেজ ছেলে সানোয়ারের সঙ্গে। তিনি লাঠি ভর দিয়ে হাঁটছিলেন। বয়স্ক ভাতা পান কিনা- জানতে চাইলে সালেহা বেগম বলেন, ‘কে আমাকে ভাতা দেবে। এখন তো চলে যাওয়ার (মৃত্যুর) সময় হয়ে গেছে।’
মেজ ছেলে সানোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তার মাকে বয়স্ক ভাতা দেননি। মেম্বার ৪ হাজার টাকা নিয়েও কার্ড দেয়নি। অনেক দিন ঘুরতে ঘুরতে ৩ হাজার টাকা ফেরত দিয়েছে। কিন্তু কোনো কার্ড দেয়নি।
তিনি আরো জানান, 'আলোকিত মধুপুর' ফেসবুক গ্রুপের মাধ্যমে মাকে ২-৩ মাস পরপর ২-৩ হাজার টাকা দিয়ে যায় এনামুল স্যার।
কুড়াগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আ. মালেক বলেন, আমার ওয়ার্ডে যে পরিমাণ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বিতরণ করেছি, মধুপুরে আর কোনো ইউনিয়ন বা ওয়ার্ডে দেয়া হয়নি। অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, এটা এক মহিলা মেম্বার নিয়েছিলেন। আমি পুরো টাকা ফেরত দিয়েছি। দরিদ্র ওই নারীর জন্য দ্রুত বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করছি।
কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ওই বৃদ্ধাকে কেন বয়স্ক ভাতা দেয়া হয়নি তার খোঁজ নিচ্ছি। না পেয়ে থাকলে শতভাগ বয়স্ক, বিধবা ভাতা কার্ড বিতরণের আওতায় খুব দ্রুত দেয়া হবে। তাকে পরিষদ থেকে সরাসরি বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেয়া হবে।
জামান / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ