ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে স্থগিত হওয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ২:৪২
টাঙ্গাইলের মধুপুরের স্থগিত হওয়া দুই ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নের নির্বাচন আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে। 
 
বৃহস্পতিবার (১৪জুলাই) নির্বাচনে নৌকার প্রার্থীসহ তিনজন চেয়ারম্যানপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ কেন্দ্রে এ ভোট গ্রহণ চলছে। 
 
রিটার্নিং কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণাসিন্ধু চাকলাদার জানান, সুষ্ঠু নির্বাচন করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
 
তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আশা করছি প্রসাশনের সহযোগিতায় জনগনকে সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। 
 
উল্লেখ্য, টাঙ্গাইলের মধুপুরের ৮ ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নে ১৫ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নৌকায় ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেন মধুপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। তার বক্তব্যের জেরে নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ায় অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। 
 
বিতর্কিত বক্তব্য দেওয়া নেতার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশে সংশ্লিষ্ট আইনে (জিআর) মামলা হয়েছে।
 
ওই নেতার বক্তব্যের কারণে নৌকার প্রার্থী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই আব্দুর রহিম নোটিশের জবাব দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। এর পরই আবার ভোটগ্রহণের জন্য নতুন তারিখ আজ ১৪ জুলাই ঘোষণা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি