সাবেক মেয়রের ভাতিজাকে মারপিট, বর্তমান মেয়রের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বর্তমান পৌর মেয়র আককাস আলীর দুই ভাই আবু আসলাম বাবু ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় পৌর শহরের ইসলামপাড়া মহল্লায় বর্তমান মেয়রের বাসভবনের পাশের মোড়ে এ মারপিটের ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী তাহসিন সালামের বাবা আব্দুস সালাম সরকার থানায় অভিযোগ দায়ের করেছেন। সেটি প্রকাশ পায় বুধবার রাতে। তাহসিন সালাম ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি (ও.আই.সি) ২য় বর্ষের আবাসিক ছাত্র।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাবেক মেয়রের ভাতিজা তাহসিম সালাম সরকার মোটরসাইকেল নিয়ে ইসলামপাড়া মহল্লায় ফুফুর বাসায় বেড়াতে যাবার সময় বর্তমান পৌর মেয়রের বাড়ির সামনের মোড়ে পৌঁছিলে মেয়রের দুই ভাই আবু আসলাম বাবু ও আব্দুর রাজ্জাক পৃর্ব শত্রুতার জের ধরে তাহসিম সালামকে মোটরসাইকেলসহ রাস্তায় আটক করে। তাহসিম তার পরিচয় দেবার পর বাবু ও রাজ্জাক রাজনৈতিক ও পূর্ব শত্রুতার জেরে তাহসিমকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় তার মোটরসাইকেল রাস্তায় ফেলে দিয়ে ম্যানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। প্রাণ বাঁচানোর তাগিদে তাহসিম চিৎকার করলে পথচারী ও স্থানীয়রা তাকে রক্ষা করে। পরে আবু আসলাম বাবু ও আব্দুর রাজ্জাক তাহসিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে তাহসিমের পিতা আব্দুস সালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ছেলেকে চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিযোগকারী আব্দুস সালাম সরকার জানান, আমার সন্তানদের পড়াশুনা ও ব্যাবসায়ীক কাজে আমি পরিবারসহ ঢাকায় থাকি। গত শনিবার ঈদ করতে আমরা বিরামপুরে আমার বড় ভাই সাবেক পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুলের বাসায় আসি। অতঃপর মঙ্গলবার আমার ছেলে তাহসিম ইসলামপাড়ায় আমার বোনের বাড়িতে যাবার সময় রাজনৈতিক ও পূর্ব শত্রুতার জের ধরে আমাকেসহ আমার পরিবারের লোকজনদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও লাঞ্ছিত করার উদ্দেশ্যে আমার ছেলেকে রাস্তায় আটকিয়ে মারধর করেছে। এবিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি, আমি প্রশাসনের নিকট এঘটনার বিচার ও শাস্তি দাবী করছি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied