ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মামির সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন ভাগ্নে!


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৭-২০২২ রাত ১০:৫৬
লালমনিরহাটের আদিতমারীতে মামির সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ইউনিয়ন যুবদল নেতা ভাগিনা নুরুজ্জামান(৩৫) গণধোলাই খেলো এলাকাবাসীর হাতে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জনতার হাতে আটক নুরুজ্জামান কে আদিতমারী থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ৮ বছর আগে সারপুকুর ইউনিয়নের দেল্লারপাড় এলাকার মামি রুমী বেগমের সাথে বিয়ে হয় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের আপেল মিয়ার সাথে। বিয়ের কিছুদিন পর হতে একই এলাকার ও আপেলের আপন ভাগ্নে মো. নুরুজ্জামানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামি রুমী বেগম। একপর্যায়ে এলাকায় জানাজানি হলে এ নিয়ে বিচার-সালিশও হয় কয়েকবার। আপস-মীমাংসার কিছুদিন যেতে না যেতে আবারো শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। পরে স্বামী আপেল মিয়া রুমী বেগমকে বাপের বাড়ি আদিতমারীর সারপুকুরে পাঠিয়ে দেন।
 
এরপর বাপের বাড়িতেই বসবাস করে আসছেন মামি রুমী বেগম। এরই একপর্যায়ে বুধবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে সারপুকুরস্ত বাপের বাড়িতে থাকা মামির সাথে দেখা করতে আসা ভাগ্নে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়ে।
 
আটকৃত নুরুজ্জামান চন্দ্রপুর এলাকার নুরল হকের ছেলে এবং কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
 
আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, স্থানীয়রা তাকে আটক করে আমাকে সংবাদ দিলে আমি তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করি। 
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  আসামিকে থানায় আনা হয়েছে।
 
তিনি আরো জানান, মামলার প্রস্তুতি নিচ্ছে ভিকটিমের পরিবার। মামলা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার