ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২২ রাত ১১:১
আনোয়ারায় মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার আদর্শ স্কুল মাঠে আনোয়ারা ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।
 
খেলায় অংশগ্রহণ করেন সারা আনোয়ারা ফুটবল একাদশ বনাম আনোয়ারা ফুটবল একাডেমিক ফুটবল একাদশ। আনোয়ারার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটি গোল শূন্য ড্র এর মাধ্যমে শেষ হয়।
 
খেলায় আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ এনামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, আনোয়ারা ফুটবল একাডেমির উপদেষ্টা ইব্রাহিম খলিল,প্রকাশ সরকার,সাংবাদিক মহিউদ্দীন মনজুর। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকার সানহরি মন্ডল, প্রকাশ সরকার,হোসাইন ফারুক প্রমুখ।
 
খেলা শেষে আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে সামাজিক, মানবিক, শিক্ষা ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় সারা আনোয়ারা'কে ক্রেস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার