ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈদের ছুটিতে জনপ্রিয় হয়ে উঠছে লক্ষ্মীপুরের নদ-নদীর পাড়


এম.এ.হান্নান মিয়া, কমলনগর photo এম.এ.হান্নান মিয়া, কমলনগর
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ১২:৭

ঈদের ছুটি কাটাতে সাধারণ মানুষের কাছে নদ-নদীর পাড়, চরাঞ্চলের গুরুত্ব বাড়ছে। কোরবানির ঈদের ছুটিতে গ্রামে ঈদ করতে আসা অসংখ্য মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদ-নদীর তীর, চরাঞ্চলসহ প্রত্যন্ত জনপদ। ঈদের ছুটির বিকেলে ভ্রমণে গত কয়েক দিন ধরেই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা রামগতি-কমলনগর উপজেলার নদ-নদীর চর এলাকা, নদীশাসন বাঁধ এবং নদীপাড়ে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলে সময় কাটাতে নদীর টলমলে জল ছোঁয়া স্নিগ্ধ বাতাস ভ্রমণ পিপাসুদের টানছে। 

সরেজমিন দেখা গেছে, মাতাব্বর হাট,আলেকজান্ডার বাজার সংলগ্ন নদী শাসন বাঁধ, বিনোদন প্রেমীদের ভিড় বাড়ছেই। ঈদের ছুটিতে প্রতিদিন বিকেলেই শত শত মানুষের ভিড় দেখা গেছে এসকল এলাকায়। এদিকে মানুষের আগমনকে ঘিরে এসকল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্র তৈরি হচ্ছে। 

মাতাব্বর হাটের স্থানীয় দোকানিরা জানান, ঈদের সময় অসংখ্য লোকজন ঘুরতে আসে মাতাব্বর হাট নদীর পাড়ে। লোকজন ঘোরাঘুরি করে আনন্দ পায়। দূরদূরান্ত থেকে গাড়ি নিয়ে লোকজন আসে। বিকেলে আমাদের বেঁচাকেনাও ভালো হয়।

মাতাব্বর হাটের নদীর পাড়ে ঘুরতে আসা মো. মিল্লাদ হোসেন সাইফ বলেন, ঈদ করতে আমরা বাড়িতে এসেছি। পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন সবাই এসেছে। বিকেলে গ্রামের নদীর পাড়ে ঘুরতে এসেছি সবাইকে নিয়ে। অফুরন্ত বাতাস নদীর পাড়ে। আসলে এই নদী এক অন্য রকম সৌন্দর্য গ্রামটির জন্য। বিকেলটা ভীষণরকম চমৎকার।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, ঘুরতে আসা সকলের সার্বিক নিরাপত্তার জন্য কমলনগর পুলিশের টিম নিয়মিত কাজ করছে।

জামান / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন