মধুপুরের অরণখোলা ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নৌকার আ. রহিম
টাঙ্গাইলের মধুপুরের স্থগিত হওয়া সেই আলোচিত-সমালোচিত অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয়বারের মতো আবারো বিজয়ী হয়ে নৌকার মাঝি হলেন আ. রহিম। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ।
নির্বাচনে অরণখোলা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আ. রহিম বলেন, খুব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. রহিম ৭ হাজার ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লস্কর আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট।
অরণখোলা ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচিতরা হলেন- আবিদা সুলতানা লাকি, ফজিলা বেগম, মাসুদা বেগম। এছাড়া ৯টি ওয়ার্ডের সদস্যরা হলেন- হাসিম উদ্দিন বাবু, মো. সুলতান, আবুল হোসেন, প্রবীর নকরেক বর্মণ, মজিবর রহমান, আ. বাছেদ, ফিলিপ ম্রং, আ. রাজ্জাক, হাসত আলী।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি, বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতা লক্ষ্য করা যায়। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি চোখে পড়েছে বেশি। নতুন ভোটারদের সংখ্যাও ছিল ব্যাপক।
রিটার্নিং কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণাসিন্ধু চাকলাদার জানান, এই প্রথম মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসাশনের সহযোগিতায় জনগণকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।
জামান / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ