লালমনিরহাটে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
লালমনিরহাটে গাছের সাথে ঝুলন্ত শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ী (চিনিরদীঘি) এলাকার একটি গাছ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। শরিফুল হারাটী ইউনিয়নের কৃষক মোহাম্মদ সালাউদ্দিনের দ্বিতীয় ছেলে।
এলাকাবাসী জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ীর (চিনিরদীঘি) একটি রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় একজনকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যক্তি শরিফুল। পরে পুলিশে খবর দিলে লালমনিরহাট সদর থানার ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা এলাকাবাসীর মধ্যে। এ সময় নিহত শরিফুলের বাবার আহাজারিতে এলাকা ভারি হয়ে ওঠে।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে আনা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত শেষে জানা যাবে। থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’