ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‘বোধ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২২ রাত ১০:৫৫
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বোধ’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গত বুধবার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা করে সংগঠনটির সদস্যরা। কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। 
 
কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল বলেন, গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি চাষের জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদী ভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান।পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।
 
নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন- অরুণ মেম্বার, বাদল, শাকিল মুফতী, রিয়াজ হাওলাদার, জলিল হাওলাদার, ফাহিম ফরহাদ, মিরাজ, আল ইসলাম, জাহিদ, ওহিদুল, সিয়াম, ইউসুফ, কাকন, আবদুল্লাহ্ আল নোমানসহ আরো অনেকে।উল্লেখ্য, করোনা মহামারির সময় সংগঠনটির পথচলা শুরু করে। এর পর থেকে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত