জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের ২৫ গ্রাম প্লাবিত
পূর্ণিমার প্রভাবে মেঘনার অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। জেলার রামগতি, কমলনগর ও রায়পুরের নদীতীরবর্তী বিভিন্ন স্থানে ৪-৫ ফুট পানি বেড়েছে। এতে ঘর-বাড়ি ও হাট-বাজার পানির নিচে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অর্ধলক্ষাধিকমানুষ। ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য খামারের মাছ।
জানা গেছে, রামগতির চরগজারিয়া, চররমিজ, বড়খেড়ি, চরআলগী, বালুর চর, কমলনগরের লুধুয়া, মতির হাট, ফলকন, নাসিরগঞ্জ, রায়পুরের চরকাচিয়া, কানিবগার চর, চরইন্দুরিয়া, চরজালিয়াসহ অন্তত ২৫ গ্রামে ৪-৫ ফুট করে পানি বেড়েছে। আউস ধান ও আমনের বীজতলাসহ মৌসুমি সবজির ক্ষেত তলিয়ে গেছে। এসব এলাকার অধিকাংশ হাট-বাজার ও বসতঘর-উঠানে পানি থই থই করছে।
রামগতির চররমিজ ইউপির চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার জানান, পানিতে এখন ইউনিয়নের ২, ৩ ও ৯নং ওয়ার্ড তলিয়ে গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে ৪-৬ ফুট পানি বেশি। এতে অন্তত ২০ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।
রায়পুরের দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী জানান, বেঁড়িবাধের বাইরের এলাকায় জোয়ারের বেড়ে যাওয়ায় মানুষের কষ্টও বেড়েছে।
কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, ভারি জোয়ারের কারণে আংশিক আউশ ও আমন ধানের বীজতলা ডুবে গেছে। ২০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত রয়েছে। ৩-৪ দিনের মধ্যে পানি নেমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী জানান, বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকেছে। পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এমনটি হয়েছে। ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি