ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ঘরের মেঝে খুঁড়ে মিলল ২০ লাখ টাকা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৭-২০২২ সকাল ৯:৮

কক্সবাজারের টেকনাফে আশ্রয় শিবিরের বসতঘরের মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক নুর বারেক (২৫) টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত খলিলুর রহমানের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (১৫ জুলাই) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘আই’ ব্লকে জনৈক ব্যক্তির বসতঘরে অস্ত্র ও মাদকের চালান মজুদের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ক্যাম্পটির বাসিন্দা মো. সুলতান ওরফে হাজী সুলতানের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরে অবস্থানকারী নুর বারেক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ঘরটির মেঝে খুঁড়ে পাওয়া যায় একটি প্লাস্টিকের ড্রাম। পরে ড্রামটির ভেতর থেকে উদ্ধার করা হয় ২০ লাখ টাকা।

এপিবিএনের অধিনায়ক আরো জানান, আটক ব্যক্তি বিপুল পরিমাণ নগদ টাকা মজুদের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা টাকাগুলো মাদকের চালান লেনদেনের। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ তারিকুল ইসলাম।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত