ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের হাউজিং এস্টেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১১:৪৯

ফরিদপুর শহরের গোয়ালচামট হাউজিং এস্টেটের একটি বাসা থেকে সবুজ ঢালী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে হাউজিং এলাকার বি-ব্লকের অ্যাড. আওলাদ হোসেনের বাসার দোতলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সবার কাছে ক্ষমা চেয়ে মায়ের কাছে চলে যাওয়ার কথা লিখে যান সবুজ। সবুজ ঢালী মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার বানিয়া গ্রামের আব্দুল হাসেম ঢালীর ছেলে।

আত্মহত্যা করা সবুজের ভাই জসিম ঢালী জানান, বউ-বাচ্চা আর ছোট ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির মালিকের ছেলে ফোন করে জানান তারা বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনার বাসার দরজা ভেতর থেকে আটকানো। বাচ্চাগুলো ঘরে ঢুকতে পারছে না। তাছাড়া বাচ্চাগুলোর মা পার্লারে চাকরি করে, সেও বাসায় নেই। এমন খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে বাসায় এসে দরজা ভেঙে ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সবুজের ভাবি লিজা বেগম বলেন, চার মাস হলো তার এখানে ভাড়া উঠেছেন। তিন মাস যাবৎ দেবর তাদের সাথেই থাকে। শুক্রবার দুপুর ১টার দিকে খাওয়া-দাওয়া করে আমি পার্লারের কাজে চলে যাই। বিকেল ৪টা ১৬ মিনিটে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলে রান্না করতে হবে কি-না আর আপনার আসতে দেরি হবে কি-না? এতটুকুই তার সাথে শেষ কথা।

দেড় বছর আগে তার মায়ের মৃত্যু হয়েছে। আগে সে একটা ব্যবসা করত। মাথাব্যথা ও অসুস্থতার জন্য সে এখন কিছুই করে না বলে জানায় তার পরিবার।

মৃত্যুর আগে লেখা চিঠিতে সবুজ লিখেছে- ‘আমি খারাপ তাই চলে গেলাম। সবাই আমাকে মাফ করে দিবেন। আমি জানি না আমার কি হবে। ০১৬০৮,,,,, নম্বরে আমি ওর কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পাই। ভাই মাফ করে দিবেন। আমি মায়ের কাছে চলে গেলাম।’ এটাই ছিল তার চিঠির শেষ কথা।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, ডাইনিং রুমের ফ্যানের হুকের সাথে নাইলন রশি দিয়ে সবুজ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় পাশের রুমের ওয়ার্ডড্রপের উপরে রাখা নিহতের মানিব্যাগের মধ্যে একটি চিঠি পাওয়া যায়।  আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা