ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভাঙ্গায় মসজিদ কমিটি নিয়ে বিবাদ :  ৫ গ্রামের সালিশ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১২:২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদিতে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের বিবাদে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার (১৫ জুলাই) বিকেলে চুমুরদি হরিখোলা মাঠে গ্রামের পাঁচ তল্লাটের লোকেরা মিলে সালিশের আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন চুমুরদি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ। সালিশ সঞ্চালনা করেন আনোয়ার হোসেন মোল্যা।  হাজীপাড়া, মোল্যাপাড়া, আওড়ামাঠ, খালপাড়া সদরদি ও খালপাড়া চুমুরদি গ্রামের মানুষ এতে অংশ নেন। 

স্থানীয় ও সালিশ সূত্রে জানানো হয়, গত ঈদুল আজহার রাতে চুমুরদি স্কুল মাঠ জামে মসজিদ কমিটি গঠন নিয়ে এশার নামাজের পর মিটিং অনুষ্ঠিত হয়। এতে কোষাধ্যক্ষ পদ নিয়ে আলোচনার সময় চার তল্লাটের চারজনকে নিয়ে কোষাধ্যক্ষ পদ গঠনের প্রস্তাব করা হয়। ওই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ওই গ্রামের লিটন মোল্যা ও আক্কাস আলী সাহেদের মাঝে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের ঐকমত্য না হওয়ায় একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় সারিবদ্ধভাবে বের হওয়া মুসল্লিদের মাঝে আক্কাস আলীর ওপর হামলা করা হয়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরদিন গ্রামের কয়েক তল্লাটের লোকেরা একত্রে আক্কাস আলীর বাড়িতে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। 

তবে এ ঘটনার জের ধরে আক্কাস আলী সাহেদের মামা মমিন কাজী বাদী হয়ে ৯ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। পুলিশ এ মামলার ৯ নম্বর আসামি মাসুদকে (৩২) গত বৃহস্পতিবার গ্রেফতার করে। পরে আদালত হতে জামিনে বেরিয়ে আসেন মাসুদ।

সালিশে অভিযোগ করা হয়, আক্কাস আলী সাহেদ টাকার জোরে গ্রামের সমাজকে উপেক্ষা করে এ মামলা দায়ের করেন। তিনি এলাকার অর্থশালী ব্যক্তি। তার কিছু ছেলেপেলে রয়েছে। যাদের সে পালে। এরা রাস্তাঘাটে অনেককে গালিগালাজ করেছে। অনেকের ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। গ্রামের নারীরা চলাচলের সময় আজেবাজে কথা বলেছে এই ছেলেরা। উদ্ভুত পরিস্থিতিতে বিষয়টি মিমাংসার জন্য তিনদিনের সময় নেয়া হয়েছিলো। কিন্তু তিন দিন পেরোনোর আগেই চাঁদাবাজির মিথ্যা মামলায় মাসুদকে গ্রেফতার করা হয়।

সালিশে আক্কাস আলী সাহেদের সহোদর ভাই চুমুরদি ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার ওহিদুজ্জামান অপুর বিরুদ্ধে গ্রামের মুরুব্বিদের অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ করা হয়। তারা জানান, ' টাকা- পয়সার গরমে দেশটাকে উচ্ছন্নে নিয়ে গেছে ওরা। চলনে-বলনে তাদের রাজকীয় ভাব।'বয়স্কদের কাপড় তুলে তাদের নিয়ে কটাক্ষ করে। 

এ ব্যাপারে সালিশে উপস্থিত ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য জুবায়ের জাকির জানান, চুমুরদি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের সন্তান মরহুম শামসুদ্দিন মোল্যা ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। এখানে একটি ঐতিহ্য জড়িয়ে আছে। পয়সার গরমে সমাজকে তাচ্ছিল্য করার বিষয়টি মোটেই কাম্য নয়। তিনি বলেন, মসজিদে একটি তুচ্ছ ঘটনার জের ধরে থানায় কেনো মিথ্যা চাঁদাবাজির মামলা হলো সেটি খতিয়ে দেখতে হবে। 'কিলাকিলির ঘটনা কিভাবে চাঁদাবাজি মামলা হলো?' এ প্রশ্ন করেন তিনি।

এ ব্যাপারে জানতে চেয়ে চুমুরদি ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদ মাঠের পাশে রফিকুল মোল্যা নামে একজনের নিকট থেকে জমি কেনার পরে সমস্যা তৈরি হয়েছে। সেই রাতে বড় ভাই ওই জমি মসজিদের নামে ওয়াকফ করে দেয়ার ঘোষণা দেন। তিনি মসজিদে এসি লাগিয়ে দিতে চেয়েছেন, ওযুখানা করে দিতে চেয়েছেন। এরপর হুজুর মোনাজাত করে দেয়ার পরে সবাই যখন বের হচ্ছিলো তখনই ভাইয়ার উপরে হামলা করে। থানায় মামলা দায়েরের ব্যাপারে তিনি বলেন, আমরা মাইর খেয়েছি। এখন আর কি করতে পারি। তারা আজ যা করেছে পুরোটাই একতরফা। আমি একজন জনপ্রতিনিধি অথচ আমাকেও বলে নাই। ফোনও করে নাই। এখন একজন আসামীকে ধরার পরে তারা আমাদের না বলেই সেখানে বসেছে। অপু বলেন, তার বড় ভাইয়া একজন দানশীল মানুষ। গরিব মানুষকে দান করেন। সেটি নিয়ে গ্রামের কিছু মানুষের ইগোর সমস্যা তৈরি হয়েছে। এখানে ইগোই বড় সমস্যা। তার বাবা ছাতি টেনে কাপড় বেঁচে তাদের বড় করে তুলেছেন। এখন তারা গ্রামের মানুষের জন্য কিছু করছেন এটি অনেকের ভালো লাগছে না।

এ ব্যাপারে বক্তব্য জানতে আক্কাস আলী সাহেদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তার কোনো বক্তব্য জানা যায়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জামান / জামান

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ